মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ৭২ ঘণ্টার মধ্যে সম্ভব নয়: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 2:11 pm, সোমবার, ২৫ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য পরমাণু চুক্তির বিষয়ে আঞ্চলিক সমর্থন মিলেছে। তবে এ ধরনের জটিল চুক্তি ‘৭২ ঘণ্টার মধ্যে তড়িঘড়ি করে’ সম্পন্ন করা সম্ভব নয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে চলমান তিন মাসের যুদ্ধ বন্ধে আলোচনাকারীদের ‘তাড়াহুড়া না করার’ নির্দেশ দেন।

দ্য নিউইয়র্ক টাইমসকে রুবিও বলেন, ‘আমরা বিষয়টি পিছিয়ে দিচ্ছি না। পরমাণু আলোচনা অত্যন্ত সুক্ষ্ম ও প্রযুক্তিগত বিষয়। অপরিকল্পিতভাবে তাড়াহুড়ো করে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পরমাণু চুক্তি করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে অঞ্চলের সাত বা আটটি দেশ এই উদ্যোগকে সমর্থন দিচ্ছে এবং আমরা এ প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com