বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী কাজিপুরের সোনামুখী ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত আসাদুজ্জামান বিপ্লব রাজবাড়ীতে দুই নারী ইউপি সদস্যকে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ বালিয়াকান্দিতে স্ত্রীর বিচ্ছেদের সিদ্ধান্তের পর ফের কীটনাশক পান, যুবকের মৃ”ত্যু স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে বগুড়ার শেরপুরে বাগানে ঢুকে হামলা-মারধর ও হত্যার হুমকির অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, জনবল সংকট

ঢাবিতে হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:10 pm, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে কলাভবন সংলগ্ন  বটতলায় হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার এ টিকাদান কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (অঞ্চল ১) ডা. ফারিয়া ফয়েজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের টিকাদান কর্মসূচির মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল হুসাইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দিনব্যাপী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ৫ বছরের কম বয়সী শিশুদের জরুরি ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com