শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮ দীর্ঘ বিরতি শেষে ভৌতিক চলচ্চিত্রে ফিরছেন সিও ইয়ে-জি জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে কী প্রভাব ফেলতে পারে ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয় ৪ উইকেটে ১৮০ রান নিয়ে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ পাইকগাছায় বিধি বহির্ভূতভাবে বৃত্তি পরীক্ষার কেন্দ্র বাতিলের অভিযোগ

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার অভিযোগে আলোচিত মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : 10:33 am, বুধবার, ৬ মে, ২০২৬

নেত্রকোনার মদনে আলোচিত ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোর ৪ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।

আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাছহাট গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের একটি মহিলা মাদরাসার পরিচালক।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সিএনআই নিউজ টুয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
স্থানীয় বাসিন্দা এবং এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

শিশুটির মা বলেন, গত বছরের ২ নভেম্বর বিকেলে মাদরাসা ছুটির পর হুজুর আমার মেয়েকে ডেকে মাদরাসা সংলগ্ন মসজিদ ঝাড়ু দিতে বলেন। এ সময় মাদরাসার অন্য শিক্ষক-শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। ঝাড়ু শেষে হুজুরের কক্ষে ডেকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। কিছুদিন আগে আমি বাড়িতে এসে দেখি আমার মেয়ের পেটটা অনেক বড়।

পরে আমি তারে জিজ্ঞাসা করলে সে জানায় হুজুরে এই কাজ করেছে। এরপর পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হই সে সাত মাসের অন্তঃসত্ত্বা। আমি মামলা করছি। এ ঘটনার বিচার চাই।

মামলার পর শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে বিষয়টি নিয়ে তৈরি হয় নানা সমালোচনা। এদিকে মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক থাকলেও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নিজেকে নির্দোষ দাবি করেন শিক্ষক আমান উল্লাহ সাগর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com