শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, অস্ত্র লুট

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:24 pm, শুক্রবার, ১ মে, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এ সময় এএসআই সোহেল ও কনস্টেবল ফয়সাল ছুরিকাঘাতে আহত হন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দরের সরকারি কদম রসুল কলেজের তিন শিক্ষার্থী সাবদি এলাকায় ঘুরতে যায়। বৃষ্টির কারণে তারা বাড়ি ফিরতে পারছিল না। পরে রাত দেড়টার দিকে তারা ছিনতাইকারির কবলে পড়ে। পরবর্তীতে ছিনতাইয়ের খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।

একপর্যায়ে ছিনতাইকারিরা পুলিশের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এ সময় কনস্টেবল ফয়সালকে ছুরিকাঘাত করে তার শর্টগান ছিনিয়ে নেয় ছিনতাইকারিরা। ধস্তাধস্তির এক পর্যায়ে আহত হন এএসআই সোহেল।
আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com