উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার কাজিপুরে স্টেশনে ২৯ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ স্টেশনে ৭০ সেন্টিমিটার পানি বেড়েছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়নবোর্ড সূত্রে জানা যায়। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলে যাতাযাত সহ পণ্য পরিবহনে ভোগান্তি অনেকটাই দূর হয়েছে বলে জানান মেছড়া চরের রেজাউল করিম।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, উজানে ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বাড়ছে। আরো কয়েকদিন পানি বাড়ার সম্ভবনা রয়েছে বলেও তিনি জানান।