রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ফের পাকিস্তানে আসছে ইরানি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার : মাহদী আমিন ফেসবুক-টেলিগ্রামের গুজব প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

পাইলট অনুসন্ধান অভিযানে যুক্ত মার্কিন উড়োজাহাজ ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 3:41 pm, রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ইরানের সামরিক বাহিনী রোববার দাবি করেছে, ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যকে খুঁজে বের করার অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের তিনটি উড়োজাহাজ তারা ধ্বংস করেছে।

শুক্রবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে বের করার প্রতিযোগিতায় ছিল। পরে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই কর্মকর্তা উদ্ধার করা হয়েছে।

তেহরান থেকে এএফপি জানায়, ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে জানায়, ‘ইসফাহানের দক্ষিণাঞ্চলে শত্রুপক্ষের অনুপ্রবেশকারী উড়োজাহাজ—যার মধ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান রয়েছে—আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে আগুনে জ্বলছে।’

তারা আরও দাবি করে, মার্কিন উদ্ধার অভিযানটি ‘ব্যর্থ’ হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মরুভূমি এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে এখনো ধোঁয়া উঠছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, এই উদ্ধার অভিযানের সময় চালানো হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন। তবে তারা বেসামরিক না সামরিক সদস্য—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার থেকে ইরানি গণমাধ্যমে এমন ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দাদের—কেউ কেউ পতাকা ও রাইফেল হাতে—পাইলটকে খুঁজতে দেখা যায়।

কর্তৃপক্ষ তথ্য দেওয়ার জন্য পুরস্কার ঘোষণার পর তারা এই অনুসন্ধানে অংশ নেয়।

এর আগে রোববার ভোরে ট্রাম্প জানান, দ্বিতীয় ক্রু সদস্য ‘সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ’ উদ্ধার হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com