রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ফের পাকিস্তানে আসছে ইরানি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার : মাহদী আমিন ফেসবুক-টেলিগ্রামের গুজব প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 10:51 pm, শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

দ্বিতীয়বারের মত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ দল। 

আজ মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ভারতকে। গত আসরে (অনূর্ধ্ব-১৯) ভারতের কাছে টাইব্রেকারেই ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। 

২০২৪ সালে প্রথমবার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। 

এবারের আসরের ফাইনালের শুরু থেকেই সাবধানে খেলতে থাকে বাংলাদেশ ও ভারত। বল দখলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করে দু’দল। গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ও ভারত। ফলে এই অর্ধে গোল না হওয়ায়, নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। 

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে মুরশেদ আলি, চন্দন রয়, আব্দুল ফাহিম ও রোনান সুলেভান গোল করেন। গোল করতে ব্যর্থ হন স্যামুয়েল রাকসাম। ভারতের হয়ে দু’জন গোল করতে ব্যর্থ হলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। 

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। তবে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। 

এরপর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com