বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ জন ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে 

জীবন উৎসর্গ করি বলে আমরা সেনাবাহিনীতে যোগ দেই: সেনা প্রধান

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 4:52 pm, বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জীবন উৎসর্গ করি বলে আমরা সেনাবাহিনীতে যোগ দেই।
আজ সাভার সেনানীবাসের সেনা পল্লীতে আস্থানীড় প্রকল্প ভবন উদ্বোধন কালে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে। বাংলাদেশ সেনাবাহিনী এখন আধুনিক। এই বাহিনীর সদস্যরা সবসময় দেশ ও সরকারের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি দেশে ও জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে চৌদ্দ জন শহীদ সেনা সদস্যস্যদের পরিবারের মাঝে ফ্লাটের চাবি হস্তান্তর করেন।

এর আগে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নয় পদাতিক ডিভিশনের আয়োজনে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

সেনা বাহিনীর দশটি পদাতিক ডিভিশন, পাঁচটি সতন্ত্র ব্রিগেড, লজিস্টিক এরিয়া এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট সতেরোটি দল প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

এছাড়াও সেনা প্রধান বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষনে সেনা, নৌ ও বিমান শাখার মোট ছয়’শ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম, নয় পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মোহাম্মদ শাহীনুল হক, বিএনসিসির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদিসহ বিভিন্নস্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com