পেশাগত কাজের পাশাপশি সাংবাদিকদের সেবামূলক কাজ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে ব্যক্ত করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।
সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আজ (শুক্রবার) সাভারের মিফতাহুল উলুম মাদ্রাসায় এতিম ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এমন মহৎ কাজে রাজনৈতিক ব্যক্তিত্ব, স্বচ্ছল নাগরিকসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। বর্তমান সুখী সমৃদ্ধ বাংলাদেশে কেউ যাতে কষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে।
শীতার্ত ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য তিনি সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ জানান।
এ সময় সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাজমুল হুদা (নিউজ টুয়েন্টিফোর), সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া (আরটিভি), সহ-সভাপতি শেখ বাশার (এটিএন বাংলা), সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন (জিটিভি), সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন তোফাসানি (গেøাবাল টিভি), সহ-সভাপতি নজমুল হুদা শাহীন (বাংলা ভিশন), কোষাধ্যক্ষ সৈয়দ হাসিব (মাছরাঙা টেলিভিশন), যুগ্ম সম্পাদক আব্দুল হালিম (দীপ্ত টিভি), নির্বাহী সদস্য গোলাম মোস্তফা (বিটিভি), দদপ্তর সম্পাদক হুমায়ূন কবীর (এখন টিভি), সহ-দপ্তর সম্পাদক কামরুজ্জামান (একুশে টিভি)সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এলাকার সুধী জন, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও মাদ্রাসা কর্তৃপক্ষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
