বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

কিডনি সুস্থ রাখবে যে ৫টি খাবার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:51 pm, শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

download (1)সিএনআই নিউজ : সারা বিশ্বে ১৯৫ মিলিয়ন নারী-পুরুষ কিডনির সমস্যায় ভোগেন। শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যুর মধ্যে এই কিডনি সমস্যা একটি বড় সমস্যা, বিশেষত নারীদের ক্ষেত্রে। এমন বেশ কিছু খাবার আছে যা খেলে আপনার কিডনি ভাল থাকবে। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো স্বল্প বিস্তর আলোচনা-

১। আপেল-

আপেল শুধু আপনার কিডনিই ভাল করেনা ব্রেনও ভাল থাকে। কোলেস্টেরলের মাত্রাও আয়ত্তের মধ্যে থাকে। আপেলে থাকে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টি অক্সিড্যান্ট। তাই কিডনি ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ভাল রাখতে রোজ আপেল খান।

২। রসুন-

শুধু স্বাদ বাড়ানো নয় রসুনের আরও বেশ কিছু গুন রয়েছে। রসুন আপনার কিডনি ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ রসুন কিডনি ফেইলিয়রের লক্ষণ যেমন রেলাল রেপরফিউজন ইনজুরির সঙ্গে লড়াই করে।

৩। হলুদ-

এলার্জি থেকে ত্বককে রক্ষা করা ত্বককে পরিষ্কার রাখার পাশাপাশি কিডনির রক্ষাও করে হলুদ। তাই রোজ খাবারের সঙ্গে বা কাঁচা হলুদ খান।

৪। গাজর-

গাজর কিডনির জন্য এক অপরিহার্য ও অনবদ্য ওষুধ। শরীরে রক্তাল্পতা দূর করে গাজর, চোখের জ্যোতি ফেরায় গাজর, ভিটামিন সি এ ভরপুর গাজর কিডনি থেকে টক্সিনস বাইরে বের করে দেয়। গাজরে থাকে পেক্টিন যা কিডনি ফেইলিওরের হাত থেকে বাঁচতে সাহায্য করে।

৫। আদা-

কিডনিকে আরও কার্যকরী করতে আদা খাওয়া বুদ্ধিমানের কাজ। কারণ কিডনিকে ভাল রাখতে আদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদা কিডনিতে রক্তের চলাচল বাড়িয়ে কিডনিকে সচল ও সুস্থ রাখতে সাহায্য করে। এর ফলে কিডনির কর্মক্ষমতা আরও বেড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com