বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

পেটের গ্যাস সমস্যায় করণীয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:03 pm, শুক্রবার, ২ মার্চ, ২০১৮

download (4)সিএনআই নিউজ : পেটে গ্যাসের সমস্যা অস্বস্তিকর এবং অনেক ক্ষেত্রেই যন্ত্রণাদায়ক। আমরা প্রতিদিন যে সকল খাবার ও পানীয় খাই তা পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি করে। কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা ও জীবন যাত্রার কিছু পরিবর্তন করলে এই সমস্যা কিছু লাঘব করা সম্ভব।

প্রথমে খুঁজে বের করতে হবে কোন খাবার খাওয়ার পর গ্যাসের সমস্যা বেশি হয়। এর জন্য দৈনিক কী কী খাবার খাওয়া হচ্ছে তা লিখে রাখতে হবে। যেদিন পেটে অস্বস্তি অনুভূত হবে সেদিন তালিকা দেখতে হবে কোন খাবার নতুন যোগ হয়েছে। এক সপ্তাহ সে খাবার বাদ দিয়ে এরপর আবার খেতে হবে। যদি সমস্যা হয় বুঝতে হবে এটিই ট্রিগার ফুড। এভাবে গ্যাস সৃষ্টিকারী খাবার বাদ দিয়ে তার পরিবর্তে অন্য খাবার দিয়ে খাদ্য তালিকা তৈরি করতে হবে।
ননী বিহীন দুধ, কমলার রস, সবুজ চা, চাল, চালের গুঁড়ার কেক, চর্বি ছাড়া মাংস (মুরগি), ছোট মাছ দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করতে হবে। এতে পুষ্টির ঘাটতি হবে না। যাদের আঁশযুক্ত খাবারে গ্যাস হয় তারা সবজি সিদ্ধ করে খেতে পারেন। খাবার খাওয়ার আধা ঘণ্টা পূর্বে পানি পান করতে হবে, এতে খাদ্যনালী সচল হবে ও পাকস্থলী খাবার গ্রহণের উপযোগী হবে। খাওয়ার পর সামান্য হাঁটাহাঁটি করলে পেটের গ্যাস সিস্টেমের মাধ্যমে বের হয়ে যায়। সকালে খালি পেটে ইসবগুলের সরবত পেটের গ্যাসের সমস্যার জন্য উপকারী।
তা ছাড়া ধূমপান, এলকোহল, চুইং গাম চিবানো বাদ দিতে হবে। মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। প্রতিদিন ৩০ মিনিট হাঁটতে হবে। নিয়মিত রাতে ৬-৭ ঘণ্টা ঘুমাতে হবে। যে সকল খাবার পেট ঠাণ্ডা রাখে প্রতিদিনের খাদ্য তালিকায় সে রকম খাবার রাখতে হবে। খাবার পরিবর্তনের পরও যদি পেটের সমস্যা সমাধান না হয়, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

 

 

 

 

শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১৮২৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com