বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

আদা পানি খাওয়ার ৭ উপকারিতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:15 pm, শুক্রবার, ২ মার্চ, ২০১৮

downloadসিএনআই নিউজ : আদা যে শুধু মশলা হিসেবেই ব্যবহার করা হয় এমন কিন্তু নয়। শরীরের বিভিন্ন অসুখ-বিসুখ সারাতেও আদার রয়েছে বিশেষ অবদান। আদার মধ্যে রয়েছে রোগ নিরাময়কারী উপাদান। আদা-চা যেমন খান, তার থেকেও কিন্তু বেশি উপকারী এই আদা পানি। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে এই আদা পানির গুণাগুণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

১) আদা পানি হজমে সাহায্য করে৷ এই পানি পান করলে খাবার হজমের কাজটি খুবই মসৃণ হয়ে যায়৷
২) আদা পানি রক্ত পরিষ্কার রাখে৷ যার ফলে আপনার ত্বকের জেল্লাও বাড়ে৷ ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যাও দূর করে এই পানি৷
৩) আদা মধুমেহ রোগের পক্ষে খুবই উপকারী৷ নিয়মিত আদা পানি খেলে ব্লাড-সুগার নিয়ন্ত্রণে থাকে৷
৪) এই পানি রক্ত চলাচল স্বাভাবিক রাখে৷ পাশাপাশি পেশির ব্যথারও উপশম করে৷ মাথা ব্যথাও কমায়৷
৫) আদা পানি শরীরের মেটাবলিজম ঠিক রাখে৷ অতিরিক্ত ফ্যাট ঝরাতেও এর জুড়ি মেলা ভার৷
৬) আদাতে ক্যান্সার প্রতিরোধক ক্ষমতাও রয়েছে বলে বলা হয়৷ আদা পানি ফুসফুস, জরায়ু, কোলোন, স্তন, ত্বক এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার থেকে রক্ষা করে বলে জানা যায়৷
৭) আদা পানি শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে৷ প্রতিদিন এই পানি পান করেল সর্দি-কাশি এবং ভাইরাল ইনফেকশনের মতো রোগ থেকে দূরে থাকা যায়৷

 

 

 

 

শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১৮১৬

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com