বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

রক্ত দেওয়ার আগে মাথায় রাখুন ৫ বিষয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:40 pm, বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

bloodসিএনআই নিউজ : রক্তদান খুবই ভাল একটি পদক্ষেপ। গত দু’তিন দশক ধরেই রক্তদান কর্মসূচির একটি সংস্কৃতি গড়ে উঠেছে। কিন্তু রক্ত দেওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি—

১. রক্ত দেওয়ার আগে রেড ক্রস সোসাইটির নিয়মকানুন পড়ে নিন, জেনে নিন আপনি রক্ত দেওয়ার পক্ষে আদৌ উপযুক্ত কি না। কী কী ধরনের রোগব্যাধি শরীরে থাকলে একজন রক্তদান করতে পারেন না তা ডোনারের নিজের উদ্যোগেই জেনে নেওয়া উচিত।

২. সাধারণত সরকারি ব্লাড ব্যাংক থেকেই রক্ত নিতে আসেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা কিন্তু তা সত্ত্বেও রক্ত দেওয়ার আগে জেনে নেওয়াই ভাল। কোন ভুঁইফোড় প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে লোকজন আসছে শুনলে এড়িয়ে যাওয়াই ভাল।

৩. খুব বিশ্বস্ত এবং চেনাপরিচিত জায়গায় রক্তদান করলেও সিরিঞ্জ হাতে ফোটানোর আগে লক্ষ্য রাখুন নতুন সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে কি না। আর আপনার রক্ত নেওয়া হয়ে যাওয়ার পরে খেয়াল করুন সিরিঞ্জটি ফেলে দেওয়া হচ্ছে কি না।

৪. খালি পেটে রক্ত দিতে কখনোই যাওয়া উচিত নয়। রক্ত দেওয়ার আগে ভাল করে পানি খাওয়া উচিত এবং চা-কফি যতটা সম্ভব এড়িয়ে চলুন।

৫. বেশিরভাগ রক্তদান শিবিরেই রক্ত দেওয়ার পরে কিছু না কিছু খাবার দেওয়া হয়। সাধারণত রক্ত দেওয়ার পরে নোনতা কিছু খাবার খেতে হয়। ফ্রুট জুস, কুকিজ ইত্যাদি খেতে পারেন।

 

 

 

 

 

 

আঁখি আক্তার/সিএনআই নিউজ/৩২৭২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com