
দুই দিন আগে বোলিং কোচ হিথ স্ট্রিকের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এবার অারেক জিম্বাবুইয়ান ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল দেওয়ার মাশরাফিদের ছেড়ে চলে যাবার গুঞ্জন উঠেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ ব্যাপারে এখনো নিশ্চিত নন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে আকরাম

খান বলেছেন, ‘আমি শুনেছি তিনি দায়িত্ব ছাড়তে পারেন। কিন্তু তিনি এখনো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানাননি।’
হ্যালসেল যদি বাংলাদেশের দায়িত্ব ছাড়েন, সেক্ষেত্রে দ্রুতই নতুন ফিল্ডিং কোচ খোঁজার কাজ শুরু করা উচিত বলে মনে করেন আকরাম খান, ‘যদি অবশেষে তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে আমাদেরকে নতুন ফিল্ডিং কোচ খোঁজার কাজ শুরু করতে হবে।’
এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাতে ইংল্যান্ডে অবস্থান করা হ্যালসেল তার সিদ্ধান্ত প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের মাধ্যমে জানিয়ে দিতে পারেন বলে শোনা যাচ্ছে। ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব ছাড়ার পর ২০১৪ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার। বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে এ বছরের জুন মাসে।