বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

প্রিমিয়ার ক্রিকেটে নাঈম ইসলামের সেঞ্চুরি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:48 pm, সোমবার, ১৬ মে, ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরির দেখা পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডানহাতি ব্যাটসম্যান নাঈম ইসলাম। লিস্ট ‘এ’ ক্রিকেটে এদিন পঞ্চম সেঞ্চুরির দেখা পান তিনি।

2016_05_16_12_31_40_Tw0zhFITgPML87C2X4EkIoIHzaRLFf_originalএর আগে সোমবার সকালে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভীষণ বিপদে পড়ে মোহামেডান। ৪২ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে প্রাথমিক বিপর্যয়ের মুখে পড়ে মুশফিকুর রহিমের দল। পরে আরিফুল ইসলামকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন নাঈম ইসলাম। শেষ পর্যন্ত আরিফুল ব্যাক্তিগত ২৯ রানে ফিরে গেলেও প্রথমে ফিফটি তুলে নেন নাঈম।

এমনকি পরে তিন অংকের ম্যাজিক্যাল ফিগারে পা রাখেন মোহামেডানের এই ডানহাতি ব্যাটসম্যান। ১৪৭ বলে ১০টি দৃষ্টিনন্দন বাউন্ডারির সাহায্যে ১০০ রান পূর্ণ করেন নাঈম ইসলাম। পরে ফরহাদ রেজার বলে ১০০ রানেই সাজঘরে ফেরেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com