সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

হ্যাকিংয়ের শিকার আরেকটি বাণিজ্যিক ব্যাংক : সুইফট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:35 pm, শুক্রবার, ১৩ মে, ২০১৬

বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরির পর ফের একই কায়দার একটি ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টার কথা জানিয়েছে ওয়াল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) কর্তৃপক্ষ। তিন মাসের ব্যবধানে সুইফটের মেসেজিং সিস্টেম ব্যবহার করে ব্যাংক থেকে টাকা সরিয়ে নেয়ার চেষ্টার এটি দ্বিতীয় ঘটনা।

সুইফট টাকা চুরির এ চেষ্টার কথা জানালেও সংশ্লিষ্ট ব্যাংক কিংবা দেশের নাম উল্লেখ করেনি। তবে সুইফের মুখপাত্র নাতাশা টেরান বলেছেন, একটি বাণিজ্যিক ব্যাংকে এ চেষ্টা হয়েছে।

2016_03_19_16_30_15_pHPy2jlsFX4VzhXZCoZaDSh3MZ8pnP_originalএমনকি ওই ব্যাংক থেকে কোনো টাকা চুরি গেছে কি না, গেলে তার পরিমাণ এসব সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাননি সুইফটের ওই মুখপাত্র। বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংককে যুক্ত করা এ প্রতিষ্ঠানের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি সুইফট মেসেজিং সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার সরিয়ে নেয় দুর্বৃত্তরা। বিশ্বজুড়ে আলোড়িত ওই ঘটনা এ যাবৎকালের বড় ব্যাংক জালিয়াতি বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন মার্কিন ডলার পাঠানো ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখায় ক্যাসিনো জাংকেট কিম অংয়ের অ্যাকাউন্টে। সেখান থেকে আরো চার ব্যবসায়ীর অ্যাকাউন্ট ঘুরে চলে জুয়ার আসরে।

বাকী ২০ মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয় শ্রীলংকাভিত্তিক বেসরকারি সেচ্ছাসেবি সংস্থা শাকিলা ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় পেমেন্ট আটকে ব্যাংক কর্মকর্তারা।

ওই ঘটনার পর সুইফট গ্রাহকদের সতর্ক করে বলেছিল, বাংলাদেশের বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা নয়। তবে আন্তঃব্যাংক লেনদেনে মূল যে মেসেজিং সিস্টেম ব্যবহার করা হয়, তা ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি বলেও সুইফটের পক্ষ থেকে সে সময় দাবি করা হয়।

দ্বিতীয় ঘটনার পর এবার সুইফটের নিজস্ব নেটওয়ার্কের নিরপাত্তা পরিস্থিতিও নতুন করে পর্যালোচনার প্রয়োজন হতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সুইফট ম্যাসেজিং সিস্টেম ব্যবহর করে দ্বিতীয় দফায় ব্যাংক থেকে টাকা চুরির চেষ্টার এ খবরটি এমন এক সময়ে প্রকাশ পেলো যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট জালিয়াতি নিয়ে তোলপাড় চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com