সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

ভিন্ন ধারার হতে চায় মেঘনা ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:17 pm, মঙ্গলবার, ১০ মে, ২০১৬

সবশেষ অনুমোদন পাওয়া মেঘনা ব্যাংক চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। নতুন বছরে ব্যাংকটিকে ভিন্ন ধারার ব্যাংক হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।
নূরুল আমিন বলেন, ‘তিন বছর শেষে আমরা বেশি কিছু না করতে পারলেও অস্তিত্ব জানান দিতে পেরেছি। নতুন ব্যাংক নিয়ে অনেকের মধ্যে যে সন্দেহ ছিল, তা দূর করতে পেরেছি। মেঘনা ব্যাংক দ্রুতই বড় ব্যাংকে পরিণত হতে না পারলেও ভিন্ন ধারার ব্যাংক হতে চায়। এ জন্য কাজ চলছে। নতুন নতুন সেবা ও সেবার মান নিয়ে জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে।’
নূরুল আমিন বলেন, নতুন বছরে ১০টি শাখা খোলা হবে। ইএমভি কার্ড-ভিত্তিক মোবাইল ব্যাংকিং সেবা চালুর লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৩ সালের ৯ মে যাত্রা শুরু করে মেঘনা ব্যাংক এখন ১ হাজার ৬০০ কোটি টাকা আমানতের ব্যাংক। মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। সারা দেশে রয়েছে ২৬টি শাখা। বিভিন্ন দেশের প্রায় ৩০০ ব্যাংকের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক তৈরি হয়েছে। ভিসা ব্র্যান্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড চালু হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি। গত বছর শেষে নিট মুনাফা হয়েছে ৩১ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক প্রতিক করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এফ সাব্বির আহমেদ ও মোহাম্মদ ইমদাদুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজিবর রহমান খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com