
ঢাকা থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল করেছে অস্ট্রেলিয়া। আজ সোমবার বিমান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিফিংয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ৫ মে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন এ সংক্রান্ত একটি চিঠি পেয়ে বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির কারণে অস্ট্রেলিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার পাশাপাশি চট্টগ্রাম নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজাতে চাই।