রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

মায়ের স্মৃতি ঝাপসা হ্যারির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:15 pm, শুক্রবার, ৬ মে, ২০১৬

ডায়ানার মৃত্যুর সময় তাঁর বয়স ১২ ছুঁইছুই। ১৯ বছর পেরিয়ে মায়ের সঙ্গে তাঁর ছেলেবেলার সেই সব স্মৃতিই প্রায় ভুলতে বসেছেন বলে জানালেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি। ১৯৯৭-এর অগস্টে প্যারিসে গাড়ি দুর্ঘনায় প্রাণ হারান ডায়ানা। হ্যারি তখন সদ্য কিশোর। ডায়ানার অকালমৃত্যুতে মায়ের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ হয়নি ছোট ছেলের। তাছাড়া তার এক বছর আগেই, ১৯৯৬ সালে চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় ডায়ানার।1052014321` ডায়ানার একাধিক সম্পর্ক নিয়ে তখন সরগরম গোটা ব্রিটেন। যাকে কেন্দ্র করেও রাজপরিবারের সঙ্গে ডায়ানার দূরত্ব বেড়ে যায় কয়েক যোজন। স্বাভাবিক ভাবেই তার ছায়া পড়ে হ্যারির জীবনেও। মার্কিন এক পত্রিকার সাক্ষাৎকারে হ্যারি বলেছেন, মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি আমার খুব কম। আমরা একসঙ্গে কাটিয়েছি এমন মুহূর্ত বেশি মনে পড়ে না। ১৯ বছর পরে সেই সামান্য স্মৃতিও ঝাপসা হচ্ছে একটু একটু করে। তবে মা সব সময়েই তাঁকে অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন হ্যারি। তাঁর দাবি, মা’র কথা মাথায় রেখেই ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে আফগানিস্তানে লড়তে গিয়েছিলেন তিনি। জড়িয়েছেন নানা সমাজসেবামূলক কাজেও। সেই কাজের সূত্রেই একটি পোলো ম্যাচে অংশ নিতে বুধবার ফ্লোরিডার পাম বিচে যান হ্যারি। তাঁর কথায়, আমি চাই আমার কাজের মাধ্যমে মাকে গর্বিত করতে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com