রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

ইত্তিহাদ বিমানে আকাশে প্রচণ্ড ঝাঁকুনি, আহত ৩০

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:36 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬
ইন্দোনেশিয়ায় যাওয়ার সময় ইত্তিহাদ কোম্পানির একটি বিমান মাঝ আকাশে ‘প্রচণ্ড ঝাঁকুনি’ খেয়েছে। এতে ৩০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।
বুধবার আবুধাবি থেকে বিমানটি জাকার্তা যাচ্ছিল। জাকার্তা থেকে প্রায় ৪৫ মিনিটের দূরত্বে এই ঘটনা ঘটে। এয়ারবাস এ৩৩০-২০০ বিমানটি অবশ্য নিরাপদেই অবতরণ করে। তবে এই ঘটনায় ১০জন গুরুতর আহত বা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়।
সংযুক্ত আরব আমিরাতের বিমান কোম্পানিটি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, এই ঘটনায় কেবিন লাগেজ বিন ক্ষতিগ্রস্ত হয়েছে।  বিমান কোম্পানিটি যাত্রীরা কতটা আহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও এতে ৯ যাত্রী ও ১ ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের বিমানবন্দরের প্যারামেডিকসরাই চিকিৎসা দেন। এএফপি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com