রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

ভারতের ছত্তিশগড়ে বাস খাদে পড়ে নিহত ১৩

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:45 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

ভারতের ছত্তিশগড় রাজ্যে ছোট একটি সেতু থেকে চলন্ত বাস খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।

বুধবার রাজ্যের বলরামপুর জেলার ডালধোয়া ঘাট এলাকায় এ ঘটনায় ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।

ব্যক্তিগত মালিকানাধীন বিলাসবহুল বাসটি পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গাধোয়া থেকে ছত্তিগড়ের রাজধানী রাইপুর যাচ্ছিল। ঘটনাস্থল ডালধোয়া রাইপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার এবং বলরামপুর জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে।

বলরামপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার ফোনে প্রেস্ট ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, বাসটি রাস্তার একটি তীক্ষ্ণ মোড় অতিক্রম করার সময় হঠাৎ করেই একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে, চালক মোটরসাইকেলটিকে এড়ানোর চেষ্টাকালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে বাসটি সামনের সেতুর রেলিং ভেঙে নিচের শুকনো খাদে পড়ে কয়েকবার ডিগবাজি খায়।

দুর্ঘ্টনার খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করে বলে জানান তিনি।

সদানন্দ বলেন, ‘এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। গুরুতর আহত ১৬ জনকে অম্বিকাপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আহত আরো ৩৭ জনকে বলরামপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

হতাহতদের সবাই পুরুষ বলে নিশ্চিত করেছেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com