রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

গাছ থেকে পড়ে আহত রাবি শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:04 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত শিক্ষার্থী জারজিস হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জারজিস রাবির সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে বসবাস করতেন। তার গ্রামে বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগুস্বি গ্রামে। বাবার নাম আব্দুস সামাদ। জারজিসের সহপাঠী সোহাগ জানান, ২৬ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের সামনের নারকেল পাড়তে গাছে ওঠে জারজিস। এসময় পা পিছলে গাছ থেকে পড়ে তার দুই পা ভেঙে যায়।jarjis_11901_1462425543 এছাড়া মাথায় বড় ধরনের আঘাত পায়। দ্রুত তাকে রাজশাহীর তালাইমারীতে আমেনা ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরদিন সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন আইসিইউতে রেখে চিকিৎসা চলে তার। কিন্তু কোনোভাবেই অবস্থার পরিবর্তন হচ্ছিল না। বৃহস্পতিবার সকালে জারজিস মারা যায় বলে জানান তিনি। সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, ‘জারজিসে মরদেহ নিয়ে আমরা ক্যাম্পাসের দিকে রওনা দিয়েছি। বেলা সাড়ে ১১টায় রাবি কেন্দ্রীয় মজসিদ প্রাঙ্গণে তার প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে। জারজিসের অকাল মৃত্যুতে গোটা সমাজকর্ম পরিবার শোকাহত।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com