রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে অসময়ের বৃষ্টি, মাঠে কাটা আমন ধানের ক্ষতির আশঙ্কায় কৃষক পাইকগাছায় ১২০ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ থমকে গেছে  ‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের বৈশাখী টিভির ডিএমডি ও প্রধান সম্পাদক গ্রেফতার আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির পথে দেশগুলো ফিফা নির্বাচনে আপাতত সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার

সাতক্ষীরায় তাপদাহে চিংড়িতে মড়ক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:42 am, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

তীব্র তাপদাহে নিম্নমানের রেণু ও ভাইরাসে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি। তাপ ছড়িয়ে পড়ছে মাটির তলদেশের এমোনিয়াম সালফেট। জেলার প্রায় প্রতিটি চিংড়ি ঘেরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে চিংড়ি ঘেরে মড়ক দেখা দিচ্ছে। মাথায় হাত উঠেছে চিংড়ি চাষীদের।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় ছোট বড় মিলিয়ে ৬১ হাজার ঘের রয়েছে। এ বছর ৬৬ হাজার ৮৬২ হেক্টর জমিতে বাগদা চিংড়ি চাষ হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৮০০ মেট্রিক টন।

গত বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ২৭৩ মেট্রিক টন। মিষ্টি পানিতে বাগদা চিংড়ি উৎপাদিত হয়েছিল প্রায় ২০ হাজার মেট্রিক টন। আট থেকে ১৪ পিপিটি লবণাক্ত পানি বাগদা চিংড়ি চাষের জন্য উপযোগী। এক টানা সূর্যতাপের কারণে পানিতে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি। গত বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও এবার লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখানে এক বিঘা থেকে তিন হাজার বিঘা জমিতে সনাতন পদ্ধতির মাছের ঘের আছে। অধিকাংশ ঘেরে পানির গভীরতা দেড় থেকে দুই ফুটের বেশি নয়।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা শেখ আব্দুল অদুদ জানান, সারাদেশের উৎপাদিত বাগদা ও গলাদার মধ্যে এক তৃতীয়াংশ উৎপাদিত হয় সাতক্ষীরা জেলায়। এ জেলায় শুধু বাগদা ও গলদা, রুই ও তেলাপিয়া ছাড়াও অন্যান্য মাছ উৎপাদিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাগদা চিংড়ির বিশেষ সমস্যা হয়ে থাকে। বাগদা চিংড়ি উৎপাদনে ঘেরে পানির গভীরতা তিন ফুট বা এক মিটার রাখার জন্য চাষীদের পরামর্শ দিলেও অধিকাংশ ক্ষেত্রে তারা তা মানছেন না। তাছাড়া তীব্র তাপদাহে কম গভীরতা আছে এমন ঘেরের মাটির তলদেশ থেকে এমোনিয়াম সালফেট পানিতে ছড়িয়ে পড়ে মাছ মরে যেতে পারে। ছত্রাকের কারণে চিংড়ি মারা গেলেও ভাইরাসও চিংড়িতে মড়ক লাগার অন্যতম কারণ।

সাতক্ষীরার শ্যামনগরের ভেটখালি গ্রামের চিংড়ি চাষী আফজাল হোসেন ও আশাশুনির কাপষণ্ডা এলাকার চিংড়ি চাষী বোরহানউদ্দিন বুলু জানান, জেলার আইলা দুর্গত শ্যামনগর ও আশাশুনি উপজেলার খোলপেটুয়া, রায়মঙ্গল, কপোতাক্ষ ও কালিন্দি নদীর উপকুলবর্তী এলাকায় সাদাসোনা খ্যাত সবচেয়ে বেশি চিংড়ি চাষ হয়ে থাকে।

এছাড়াও কালীগঞ্জ, দেবহাটা, সাতক্ষীরা সদর, তালা ও কলারোয়া উপজেলার কপোতাক্ষ, কাঁকশিয়ালী, বেতনা নদীর দুই পাশে চিংড়ি চাষ একেবারে কম নয়। এসব এলাকায় চিংড়ি চাষের জন্য এক বিঘা জমি লিজ নিতে হয় প্রতি বছরের জন্য ১০ থেকে ১৪ হাজার টাকায়। মৌসুম শুরুতইে চট্টগ্রাম, কলাতলী ও কক্সবাজারের এলাকার বিভিন্ন হ্যাচারির সরবরাহকৃত রেণু ঘেরে ছাড়া হয়। তবে অনেকেই দ্বিতীয় গ্রেডের জমজম, বলাকা ছাড়াও স্থানীয়ভাবে শ্যামনগরের কলবাড়ি, হরিনগর, কালীগঞ্জের পিরোজপুর, সাতক্ষীরা সদরের চিংড়ি-বাংলা হ্যাচারি ও আশাশুনি উপজেলার মানিকখালির বিসমিল্লাহ হ্যাচারির রেণু পোনা ব্যবহার করে থাকে। তবে ঘেরে রেণুপোনা ছাড়ার আগে তা যথাযথভাবে তার গুণগত মান পরীক্ষা করা হয় না। লবণাক্ত পানিতে বাগদা চিংড়ির পাশাপাশি মিষ্টি পানিতে গলদা চিংড়ির চাষও হয়ে থাকে। এবার এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচণ্ড তাপদাহে নদীর পানির লবণাক্ততা বাড়তে শুরু করে। একই সঙ্গে পানি গরম হয়ে চিংড়িতে ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com