রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

জার্মানিতে বোরকা নিষিদ্ধের দাবি ডানপন্থী এএফডি পার্টির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:12 pm, বুধবার, ৪ মে, ২০১৬
বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা দাবি করে দলীয় মেনিফেস্টো প্রকাশ করেছে উগ্র ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। দলের সম্মেলনে জার্মানিতে আজান, মসজিদের মিনারসহ সব ধরনের ইসলামি প্রতীকের ওপরও নিষেধাজ্ঞা চেয়েছে তারা।
জার্মানিতে অভিবাসীদের চাপ ও প্যারিস হামলার পর থেকে জনপ্রিয়তা পেয়েছে এএফডি। অ্যাঙ্গেলা মের্কেল সরকারের অভিবাসন নীতির তীব্র বিরোধী তারা।
‘ইসলাম জার্মানির অংশ নয়’ শিরোনামের মেনিফেস্টোটি প্রায় আড়াই হাজার ডেলিগেটের ভোটে পাশ হয়। জঙ্গিবাদ মোকাবেলায় দেশটির মুসলিম কমিউনিটির সঙ্গে আলোচনারও সমালোচনা করেন তারা।
দলটির একজন পার্লামেন্ট সদস্য বলেন, ‘ইসলাম আমাদের দেশের অংশ নয়। তাই ধর্মীয় স্বাধীনতার কথা বলে ইসলাম ও খ্রিস্টান ধর্মকে এক কাতারে ফেলা উচিত হবে না।’
তবে বিনা বাধায় দলটি সম্মেলন আয়োজন করতে পারেনি। সম্মেলনে যোগ দিতে আসা ডেলিগেটদের সম্মেলনস্থলে বামপন্থীদের বাধার মুখে পড়তে হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায় বিক্ষুব্ধরা।
জার্মানিতে প্রায় ৪০ লাখ মুসলমানের বসবাস যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ। -এক্সপ্রেস

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com