সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষ, ট্রাকের চাপায় মাদ্রাসাছাত্র নিহত রাজবাড়ীতে টাপেন্টাডলসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণ উপহার সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধেয়ে আসছে ভয়াবহ দাবানল, শহর ছেড়ে পালাচ্ছে মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:20 pm, বুধবার, ৪ মে, ২০১৬

কানাডার আলবার্টা প্রদেশে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে ফোর্ট ম্যাককারি শহরের ৬০ হাজার বাসিন্দা ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তবে দাবানলে এখনো কারো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার থেকেই বাসিন্দারা শহর ছাড়তে শুরু করেছেন।

তৈলাক্ত মাটির শহর হিসেবে পরিচিত ফোর্ট ম্যাককারি শহরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানালের ঘটনা। দাবানলে শহরের
1462337295

অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, জ্বলন্ত ছাই উড়ে এসে রাস্তায় ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের দ্রুত শহর ত্যাগের নির্দেশ দিয়েছে।

আলবার্টার জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা স্কট লং বলেছেন, ‘দাবানালের কারণে অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এর সঠিক সংখ্যা কতো তা জানা সম্ভব হয়নি।’

আলবার্টার প্রধানমন্ত্রী র‌্যাচেল নোটলি জানিয়েছেন, ‘প্রত্যেকের নিরাপত্তার জন্য কর্মকর্তারা যা যা প্রয়োজন করছেন। যেসব বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে আকাশপথে সরিয়ে নিয়ে আসার সম্ভাব্যতা তারা বিবেচনা করে দেখছেন।’

স্থানীয় বাসিন্দা মার্ক ডুরোচার বলেছেন, ‘আপনি যদি বাড়ির বাইরে হাটেন তাহলে অনুভব করবেন, আপনার ওপর ছাই পড়ছে। আপনি এগুলোকে বাতাসে ভাসতে দেখবেন।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com