রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে অসময়ের বৃষ্টি, মাঠে কাটা আমন ধানের ক্ষতির আশঙ্কায় কৃষক পাইকগাছায় ১২০ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ থমকে গেছে  ‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের বৈশাখী টিভির ডিএমডি ও প্রধান সম্পাদক গ্রেফতার আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির পথে দেশগুলো ফিফা নির্বাচনে আপাতত সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার

কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:56 pm, বুধবার, ৪ মে, ২০১৬

কালকিনি (মাদারীপুর) : জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালু সিকদারকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। এ ঘটনায় পুলিশ রাতেই পাঁচজনকে আটক করেছে।

মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালু সিকদার (৩৮) সাহেবরামপুর আন্দারচর গ্রামের সোলেমান সিকদারের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাত থেকেই এ ইউনিয়নে প্রচার-প্রচারণার শেষ হয়। রাতে স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিনের (মোটারসাইকেল) লোকজন ভোট প্রহরা দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান সেলিমের (নৌকা প্রতীক) সমর্থকরা জোর করে ওই গ্রামে ঢোকার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালু সিকদারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত হয় আরো অন্তত ৫ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com