রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে অসময়ের বৃষ্টি, মাঠে কাটা আমন ধানের ক্ষতির আশঙ্কায় কৃষক পাইকগাছায় ১২০ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ থমকে গেছে  ‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের বৈশাখী টিভির ডিএমডি ও প্রধান সম্পাদক গ্রেফতার আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির পথে দেশগুলো ফিফা নির্বাচনে আপাতত সরে দাঁড়ানোর পরিকল্পনা নেই তাশিমার

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আশরাফকে অব্যাহতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:34 am, বুধবার, ৪ মে, ২০১৬

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। এখন ওই দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী আনিসুল হক।

2016_05_03_21_26_12_CTRzR6wHDKRBuPrnMemzJgWvBkmdzv_originalমঙ্গলবার (০৩ মে) রাতে সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রতিরক্ষা কর্মবিভাগ সংক্রান্ত দুটি বিল পাসের প্রস্তাব করার কথা ছিল সৈয়দ আশরাফের। ছাপানো কার্যসূচিতেও তার নাম লেখা ছিল। তবে তার জায়গায় আইনমন্ত্রী আনিসুল হক বিল দুটি পাসের প্রস্তাব করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও বিল পাসের প্রস্তাবের জন্য আইনমন্ত্রীকে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আহ্বান করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দশম সংসদের শুরু থেকে অধিবেশনে প্রতিরক্ষা কাজে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চার বছর পর সেই দায়িত্ব হারালেন তিনি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বে।

সৈয়দ আশরাফকে গত বছর আকস্মিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শেখ হাসিনার নির্দেশে সরিয়ে দেয়া হলে তা ব্যাপক আলোচনার ঝড় তোলে। তবে এক সপ্তাহের মধ্যে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ফেরানো হয়।

তবে কী কারণে আকস্মিক এই পরিবর্তন, সে বিষয়ে সঠিক তথ্য জানা না গেলেও বিশেষ সূত্র জানায়, সংসদে কোনো বিল উত্থাপনের সময় সৈয়দ আশরাফ বারবার ভুল করতেন বা বিলটি ঠিকমত উত্থাপন করতে পারতেন না। এ জন্য স্পিকার তাকে ‘আবারো বলুন, এভাবে বলুন’ ইত্যাদি নির্দেশনা দিয়ে অবশেষে বিলটি উত্থাপন করাতেন। এর ফলে জাতীয় সংসদের মূল্যবান সময় নষ্ট হতো। যার কারণে এ দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com