রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

দর্শক টানতে ছুটছেন শুভ ও তিশা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:44 pm, সোমবার, ২ মে, ২০১৬

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে রাস্তায় নামলে চোখ মেলে তাকিয়ে থাকাটাই মুশকিল হয়ে পড়ে। রোদচশমা দিয়েও তো রক্ষা মেলে না। ঢাকার রাস্তার অসহনীয় যানজটে বসে থাকতে থাকতে একটা পর্যায়ে শীতাতপনিয়ন্ত্রিত গাড়িটিকেও অসহ্য লাগে। তারপর গতকাল রোববার সন্ধ্যায় কালবৈশাখীর কবলেও পড়েছিলেন—কোনো কিছুই দমিয়ে রাখতে পারছে না আরিফিন শুভ ও তিশাকে। সবকিছুকে উপেক্ষা করে ছুটছেন তাঁরা। তাঁদের এই ছুটোছুটির একমাত্র কারণ নতুন সিনেমা ‘অস্তিত্ব’র মুক্তি।

৬ মে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুভ ও তিশা জুটির প্রথম সিনেমা ‘অস্তিত্ব’। যে করেই হোক এই সিনেমা দেখাতে দর্শককে প্রেক্ষাগৃহে আনতে চান তাঁরা। এই জন্য দিনরাত ছুটছেন শুভ ও তিশা।

প্রথম আলোকে শুভ বলেন, ‘আমরা এটাকে শুধু একটি ছবি বলছি না। এই ছবির মাধ্যমে আমরা একটি মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা চাই এই উদ্যোগের ব্যাপারটি সবাই জানুক। তাই তো আমরা “অস্তিত্ব” নিয়ে ব্যস্ত আছি।’

শুভ এও বলেন, ‘ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আমার মনে হয়েছে, সবাই সিনেমা দেখতে চান। কিন্তু সিনেমাপ্রেমী এসব মানুষের কাছে ঠিকভাবে সিনেমার বার্তাটা পৌঁছায় না। তাই তাঁরা কোনো ভালো সিনেমা মুক্তি পেলেও দেখা থেকে বঞ্চিত থেকে যান। তা ছাড়া এখন আমরা সবাই অনেক বেশি ব্যস্ত। কেউ কাউকে কোনো কিছু না জানালে, ক্ষেত্রবিশেষে নিজে থেকে জানতেও চাই না। আমরা জানাচ্ছি এবং সবাই আমাদের স্বাগত জানাচ্ছেন।’

`অস্তিত্ব` ছবিতে আরিফিন শুভ ও তিশাতিশা বলেন, ‘আমরা চাই “অস্তিত্ব” ছবিটি সবাই দেখুক। তাই তো সবাইকে বলছি। সবাই আমাদের যেভাবে আন্তরিকতা দেখাচ্ছে তাতে মুগ্ধও হচ্ছি। যেখানেই যাচ্ছি, বাংলা সিনেমা সম্পর্কে ইতিবাচক সাড়া পাচ্ছি। এভাবেই একদিন বাংলা সিনেমা এগিয়ে যাবে।’

আরিফিন শুভ ও তিশা টিভি নাটকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করলেও বড় পর্দায় এটিই তাঁদের প্রথম কাজ। অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ সিনেমায় শুভ-তিশা ছাড়াও অভিনয় করছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা, আজিম, কাবিলা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com