সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

অস্ট্রেলিয়া যাচ্ছেন মোশাররফ করিম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:20 pm, শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

এই সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অস্ট্রেলিয়া যাচ্ছেন। অবসর যাপন কিংবা চলচ্চিত্রের শুটিংয়ে নয়, তিনটি নাটকের শুটিং করতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন এই অভিনেতা।

mosharraf-karim-actor-banglades৬ এপ্রিল রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। সঙ্গে থাকবেন তার স্ত্রী জুঁই করিম ও শুটিং ইউনিট।

সজীব আহমেদের ‘বিউটি ছড়িয়া’, শিমুল শিকদারের ‘অঘটন’ এবং অ্যানি সাবরিনার ‘তোমায় ভালোবাসি’ শিরোনামের তিনটি নাটকের দৃশ্যধারণের কাজ হবে অস্ট্রলিয়ার সিডনির বিভিন্ন লোকেশনে।

নাটকগুলোর গল্পের প্রয়োজনেই বেছে নেয়া হয়েছে অস্ট্রলিয়া। ৮ এপ্রিল থেকে শুটিং শুরু হবে। চলবে সপ্তাহখানেক। দৃশ্য ধারণ শেষে ১৫ এপ্রিল শুটিং দলটি দেশে ফিরবেন বলেও জানা গেছে। ঈদ উপলক্ষে নির্মিতব্য এই নাটকগুলো প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com