রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এক ইঞ্চি মাটিতেও আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না : রিজভী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০১৫ বগুড়ার শেরপুরের ঐতিহ্যবাহী দুবলাগাড়ী ঈদগাহ মাঠের কমিটি গঠন কাজীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে শীতে আগাম বার্তায় ব্যস্ত সময় পার করছে লেপ তোষকের কারিগররা আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯ বিসিএমইএ ফুটবল কাপ টুর্নামেন্ট শুরু ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : প্রধানমন্ত্রী নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:29 pm, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ফ্যাসিবাদ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।’

তারেক রহমান বলেন, ‘শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে।
এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে।’ তিনি এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com