সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শিগগিরই আরও একটি গুরুত্বপূর্ণ মামলার মুখোমুখি হচ্ছে মেটা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:18 am, সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ইতোমধ্যে দুটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের বোঝা মাথায় নিয়ে এবার শিশুদের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যের করা আরেকটি গুরুত্বপূর্ণ মামলার মুখোমুখি হতে যাচ্ছে মেটা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে চলমান অসংখ্য আইনি মামলার মধ্যে গুরুত্বপূর্ণ এই ফেডারেল মামলার বিচার শুরু হচ্ছে চলতি সপ্তাহে। আগামী বুধবার সান ফ্রান্সিসকোর কাছে অকল্যান্ডের একটি ফেডারেল আদালতে জুরি নির্বাচনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হবে।

আগামী ১৮ আগস্ট থেকে উভয় পক্ষে মধ্যে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় ছয় সপ্তাহ ধরে বিচার কার্যক্রম চলার পর অক্টোবরের শুরুতে এ মামলার রায় হতে পারে।ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা অভিযোগ করেছেন, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা ইচ্ছাকৃতভাবে শিশুদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুককে আসক্তিকর করে তুলেছে।

তারা অপ্রাপ্তবয়স্কদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুক পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ আরোপের পাশাপাশি মেটার কাছ থেকে সর্বোচ্চ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার জরিমানা দাবি করছেন। এই অর্থের পরিমাণ মেটার প্রায় পুরো বাজারমূল্যের সমান। শুক্রবার মেটার বাজারমূল্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বেশি ছিল।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রসিকিউশনের সম্ভাব্য গুরুত্বপূর্ণ সাক্ষীদের একজন। ছয় মাস আগেও লস অ্যাঞ্জেলেসের একটি পৃথক মামলায় তিনি সাক্ষ্য দিয়েছিলেন।

জাকারবার্গ সম্প্রতি হাওয়াইয়ে নিজের বাড়িতে আগের তুলনায় বেশি সময় কাটাচ্ছেন বলে জানা গেলেও, মেটার প্রধান কার্যালয় মেনলো পার্কে অবস্থিত, যা আদালত ভবন থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টার পথ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com