সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : 12:07 pm, রবিবার, ১৪ জুন, ২০২৬
  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি-জমা সংক্রান্ত ঘটনায় বিচারাধীন একাধিক মামলা তুলে নেয়ার জন্য আসামি পক্ষের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এ নিয়ে মামলার বাদী মো. ফারুক সরকার রোববার সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
       জানা গেছে, দীর্ঘদিন হতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের মো. দুলা মিয়ার সাথে মো. ফারুক সরকারের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে চলতি বছরের ৮ জানুয়ারী দুলা মিয়া গংদ্বয় ফারুক সরকারের দোকানে আগুন লেগে দেয় এবং জমি দখলের চেষ্টা করে। এনিয়ে থানায় মামলা করে ফারুক সরকার। মামলা করে বাড়ি ফেরার সময় দুলা মিয়ার লোকজন ফারুক সরকারকে মারপিঠ করে এবং ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেয়। ফারুক সরকার স্টাম্প উদ্ধারের জন্য আদালতে মামলা করে। সর্বশেষ গত ২জুন দুলা মিয়ার লোকজন ফারুক সরকারর ও তার স্ত্রীকে মারপিঠ করে আহত করে। এনিয়ে ফারুক সরকার ফের থানায় মামলা করে। এসব মামলা তুলে নেয়ার জন্য ফারুক সরকারকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছেন আসামিগণ। এসব মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবিতে তিনি সংবাদ সম্মেলন করেন।
       থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, একটি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। আরেকটি মামলা তদন্তাধীন রয়েছে। মামলার বাদীকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকির বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com