মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন নিষেধাজ্ঞায় ইরানকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরোধের’ হুমকি যুক্তরাষ্ট্রের ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া গ্রাম আদালত সক্রিয় করতে দেওয়া হবে ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত উদ্ভাবন নির্ভর শিল্প উন্নয়নের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 10:47 pm, শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিটি দেখছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে চলচ্চিত্র দেখতে গিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। 

সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ‘ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয় এবং শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে।’

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com