বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিইসি শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হইয়েন না : পার্থ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান হাকিমপুরে মাদ্রাসা ছাত্র বলাৎকারঃ মহতামিন আটক বিরামপুর সরকারি টিনের জন্য একই ছবি দিয়ে ৭শত আবেদন শেরপুরে অতিরিক্ত বিল আদায়ে রাজি না হওয়ায় হোটেল কর্মচারীকে পিটিয়ে জখম মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছায় মজুদ  ৪’শ লিটার তেল জব্দ; ৫ হাজার টাকা জরিমানা  ঘোড়াঘাটে এক ব্যবসায়র ওযার্কশপ থেকে ১৬৭১ লিটার আটক জব্দ দ্বন্দ্ব ও সংবেদনশীল এইচআরবিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত কার্ডের মাধ্যমে কৃষকদের সার-বীজ দেবে সরকার

সিইসি শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 9:18 pm, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি ‘প্রতারণার দলিল’ হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল উদ্ধৃত করে গত বছরের জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর আইনি অসারতা ব্যাখ্যা করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন। কিন্তু তিনি কোন আইন বলে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এই ফরম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com