বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিইসি শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হইয়েন না : পার্থ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান হাকিমপুরে মাদ্রাসা ছাত্র বলাৎকারঃ মহতামিন আটক বিরামপুর সরকারি টিনের জন্য একই ছবি দিয়ে ৭শত আবেদন শেরপুরে অতিরিক্ত বিল আদায়ে রাজি না হওয়ায় হোটেল কর্মচারীকে পিটিয়ে জখম মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছায় মজুদ  ৪’শ লিটার তেল জব্দ; ৫ হাজার টাকা জরিমানা  ঘোড়াঘাটে এক ব্যবসায়র ওযার্কশপ থেকে ১৬৭১ লিটার আটক জব্দ দ্বন্দ্ব ও সংবেদনশীল এইচআরবিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত কার্ডের মাধ্যমে কৃষকদের সার-বীজ দেবে সরকার

শেরপুরে অতিরিক্ত বিল আদায়ে রাজি না হওয়ায় হোটেল কর্মচারীকে পিটিয়ে জখম মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

শহিদুল ইসলাম শাওন,‎শেরপুর (বগুড়া) :
  • আপডেট সময় : 9:13 pm, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

‎বগুড়ার শেরপুরে নূরজাহান হোটেলে কর্মরত এক ওয়েটারকে মারধরের অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সোহেল রানা (৩৮) শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অবস্থিত নূরজাহান হোটেলে ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন । মঙ্গলবার(৩০ মার্চ) সকালে নিয়মিত দায়িত্ব পালনের সময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বানিয়াগাঁতি এলাকার বাসিন্দা মো. আব্দুল আলীম (২২) ও মো. জাকারিয়া (১৮) তাকে হোটেলে আগত ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
‎ভুক্তভোগীর অভিযোগ, ওইদিন রাত আনুমানিক ১০টার দিকে হোটেলের ভেতরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তিনি প্রতিবাদ করলে একপর্যায়ে আব্দুল আলীম ক্ষিপ্ত হয়ে ক্যাশ কাউন্টার থেকে উঠে এসে তার ডান চোখের নিচে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে অভিযুক্তরা বাঁশের লাঠি ও প্লাস্টিকের চেয়ার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে।চিৎকার শুনে সহকর্মীরা এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
‎পরে আহত সোহেল রানাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
‎এ ব্যাপারে অভিযুক্ত হোটেল মালিক আব্দুল আলীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও, তিনি ফোন রিসিভ করেন নাই।
‎এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নুল আবেদীন জানান, বিষয়টি অবগত আছি, এজাহার পাওয়া গেলে মামলা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com