বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন অবিশ্বাস্য ভলিতে গোল, জিদানকে স্মরণ করালেন বেলিংহাম মেসির ভোটের তালিকায় নেই রোনালদো, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তাকে ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২ জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে ১৫ মিলিয়ন ডলার আয় করলেন ট্রাম্প জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার : শিক্ষামন্ত্রী গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন হাসিনার আইনজীবী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:10 pm, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ রায় দেওয়া হয়। এ রায়ে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন গভীর দুঃখ প্রকাশ করেছেন।

মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এই রায়ে আমার মনের ভেতরে কষ্ট রয়েছে। এর বাইরে আর কিছু বলতে চাই না।

রায়ে তিনি অসন্তুষ্ট কিনা—এমন প্রশ্নে আমির হোসেন বলেন, আমি আসলে খুব কষ্ট পাচ্ছি। আমার ক্লায়েন্ট সর্বোচ্চ সাজা পাচ্ছে—এ বিষয় তো আমাকে কষ্ট দেবেই।

এই মামলায় আপিলের সুযোগ আছে কিনা—এ প্রশ্নের জবাবে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত এই আইনজীবী পরিষ্কারভাবে জানান, আমার পক্ষে এই মামলায় আপিল করার সুযোগ নাই। আমার ক্লায়েন্ট স্বেচ্ছায় আত্মসমর্পণ না করা কিংবা গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আপিলের কোনো সুযোগ নেই।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত। দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com