সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষীপুর সংবাদদাতা
  • আপডেট সময় : 10:55 pm, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক সময় জহির মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। মরদেহের পাশে গুলির খোসাও দেখা গেছে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। কে বা কারা কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com