শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ সারা দেশে ভারি বর্ষণের আভাস ভয়াবহ রূপ নিচ্ছে সুপার-ডুপার এল নিনো বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তাম্বুল সামিটে আইনমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি কাজীপুরে ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন জামায়াতের নেতৃবৃন্দ ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’

সরকারি ওয়েবসাইট থেকে লাখ লাখ বাংলাদেশির তথ্য ফাঁস!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:39 pm, শনিবার, ৮ জুলাই, ২০২৩

বাংলাদেশের সরকারি একটি ওয়েবসাইট থেকে কয়েক লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।

টেকক্রাঞ্চের ওই খবরে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের সম্পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে আছে ইন্টারনেটে।

সাউথ আফ্রিকাভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস টেকক্রাঞ্চকে জানান, গত ২৭ জুন দুর্ঘটনাক্রমে ফাঁস হওয়ার বিষয়টি জানতে পারেন তিনি। ফাঁস হওয়ার বিষয়টি জানার পরপরই বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম তথা সিইআরটির সঙ্গে যোগাযোগ করেন তিনি।

টেকক্রাঞ্চের ভাষ্য, ডেটা ফাঁসের বিষয়ে জানতে বাংলাদেশের সিইআরটি, সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে কনস্যুলেটে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে গত ৬ জুলাই প্রকাশিত এই খবরের লিংক পাঠিয়ে বিজিডি ই-গভ সার্ট-এর প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খানের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি আজ শনিবার গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমরা দেখছি। আমরা বিকেলের দিকে হয়ত এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com