শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ সারা দেশে ভারি বর্ষণের আভাস ভয়াবহ রূপ নিচ্ছে সুপার-ডুপার এল নিনো বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তাম্বুল সামিটে আইনমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি কাজীপুরে ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন জামায়াতের নেতৃবৃন্দ ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’

যুক্তরাষ্ট্রে মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায় পাস করেছে চ্যাটজিপিটি: সমীক্ষা

সৈকত ইসলাম সৈয়দ
  • আপডেট সময় : 4:34 pm, রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি হলো ‘ইউনাইটেড স্টেট মেডিকেল লাইসেন্সিং এক্সাম (ইউএসএমএলই)’। লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসক হওয়ার জন্য তিন ধাপের এ পরীক্ষায় হবু চিকিৎসকদের উত্তীর্ণ হতে হয়। এ পরীক্ষায় চিকিৎসকদের চিকিৎসা বিষয়ের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার মূল্যায়ন করা হয়।

এআই প্রযুক্তিনির্ভর কম্পিউটার প্রোগ্রাম চ্যাটজিপিটি এ পরীক্ষায় অংশ নিয়ে ৬০ শতাংশের আশপাশে নম্বর তুলতে পেরেছে। শুধু তাই নয়, চ্যাটজিপিটির দেওয়া উত্তরগুলো সামঞ্জস্যপূর্ণ ও অন্তর্দৃষ্টিসম্পন্ন ছিল। নতুন এক সমীক্ষার বরাতে এমনটাই জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যানসিবল নামের একটি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক টিফানি কুন এবং তাঁর সহকর্মীরা এ সমীক্ষা চালান। সমীক্ষায় বলা হয়, ইউএসএমএলই থেকে ছবিভিত্তিক প্রশ্ন প্রদর্শনের (স্ক্রিনিং) পর, গবেষকেরা ইউএসএমএলইয়ের ২০২২ সালের জুনে প্রকাশিত ৩৭৬টি প্রশ্ন থেকে ৩৫০টি প্রশ্ন চ্যাটজিপিটিকে করেন।

পিএলওএস ডিজিটাল হেলথ জার্নালে প্রকাশিত সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, চ্যাটবটটির দেওয়া কিছু অনির্দিষ্ট উত্তর বাদ দেওয়ার পর তিন ধাপের পরীক্ষায় এটি ৫২ দশমিক ৪ থেকে ৭৫ শতাংশ নম্বর পেয়েছে। চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ৯৪.৬ শতাংশ সামঞ্জস্যপূর্ণ ছিল। ৮৮ দশমিক ৯ শতাংশের ক্ষেত্রে অন্তত একটি হলেও গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি ছিল, যা একেবারে নতুন, দুর্বোধ্য এবং চিকিৎসাগতভাবে (ক্লিনিক্যালি) বৈধ।

সমীক্ষায় আরও বলা হয়, বেশির ভাগ চ্যাটবটের মতো চ্যাটজিপিটি ইন্টারনেটে তথ্য খুঁজতে (সার্চ) পারে না। বরং অভ্যন্তরীণ প্রক্রিয়ার পূর্বাভাসে থাকা শব্দের সম্পর্ক দিয়ে স্বয়ংক্রিয়ভাবে লিখতে পারে।

গবেষণাপত্রটির লেখক টিফানি কুন বলেন, মানুষের কোনো ধরনের সহায়তা ছাড়াই এ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি ক্লিনিক্যাল এআই পরিপক্বতার একটি উল্লেখযোগ্য মাইলফলক।

টিফানি বলেন, ‘আমাদের পাণ্ডুলিপি লেখার ক্ষেত্রে চ্যাটজিপিটি যথেষ্ট অবদান রেখেছে। আমরা চ্যাটজিপিটির সঙ্গে অনেকটা সহকর্মীর মতো যোগাযোগ করতে পেরেছি।

আমরা একে তথ্যের সংশ্লেষণ ও সরলীকরণ করতে বলেছি। এমনকি অসংগতিপূর্ণ তথ্য দিয়ে খসড়াও তৈরি করতে বলেছি। গবেষণাপত্রের সহলেখকেরা চ্যাটজিপিটির অবদানকে মূল্যবান বলে মনে করছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com