সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকাল এগারোটায় কাজিপুর পরিষদের অডিটোরিয়ামে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা শাহ আলম খান প্রমূখ।
পরে অতিথিবৃন্দ ভালো কাজ করার জন্য উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ সদস্যকে পুরস্কৃত করেন।