সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মে মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতি মাসে এই ধরনের সভার আয়োজন করা হয়। এতে প্রশাসনের সকল কার্যক্রম যথাযথভাবে তদারকি করা হয়।
মঙ্গলবার (১৭ মে) সকাল এগারোটায় কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইসশাপলা খাতুন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম, নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চান, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, মনসুর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর, কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমাল কুমার প্রমুখ। সভায় আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।