সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কলেজ পড়ুয়া যুবকের আত্মহত্যা

কাউনিয়া রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : 4:29 pm, সোমবার, ১৬ মে, ২০২২

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে গলায় দড়ি দিয়ে কলেজ পড়ুয়া যুবক আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের সিদ্দিকুর ইসলামের ছেলে কাউনিয়া কলেজের আইএ দ্বিতীয় বর্ষের ছাত্র ফারুক হোসেন (২০) প্রতিদিনের ন্যায় রবিবার রাতের খাবার খেয়ে তার নিজ কক্ষে ঘুমাইতে যায়। রাত ১২ টার দিকে বাড়ির লোকজন ফারুকের ঘরে আলো জ্বলতে দেখে তাকে ডাকতে থাকে। অনেক ডাকাডাকির পরেও ফারুক হোসেন ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের ধরনায় ফারুকের লাশ ঝুলছে। পরে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফারকের লাশ নিচে নামায়।
যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com