শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ সারা দেশে ভারি বর্ষণের আভাস ভয়াবহ রূপ নিচ্ছে সুপার-ডুপার এল নিনো বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তাম্বুল সামিটে আইনমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি কাজীপুরে ডেঙ্গু রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন জামায়াতের নেতৃবৃন্দ ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী ‘বর্তমান সরকারের আমলে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ দাবি বাস্তবায়িত হতে পারে’

বাড়বে না তাপমাত্রা, থাকবে ঝড়-বৃষ্টি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:10 pm, মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

সিএনআই নিউজ

মঙ্গলবার দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

কয়েকদিনে গরমে হাঁসফাঁস করছে মানুষ। আকশে মেঘ থাকলেও হচ্ছেনা বৃষ্টি।

অন্যান্য বছর এ সময়ে ঢাকায় বৃষ্টি হয়, এবার বৃষ্টি না থাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। এজন্য গরম বেশি অনুভূত হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা ও টাংগাইল অঞ্চলসহ কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com