বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন অবিশ্বাস্য ভলিতে গোল, জিদানকে স্মরণ করালেন বেলিংহাম মেসির ভোটের তালিকায় নেই রোনালদো, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তাকে ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২ জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে ১৫ মিলিয়ন ডলার আয় করলেন ট্রাম্প জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার : শিক্ষামন্ত্রী গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

হুইপকে নিজ এলাকা ছাড়ার নির্দেশ ইসির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:33 pm, শুক্রবার, ৬ মে, ২০১৬

শেরপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের পর এবার শেরপুর-১ আসনে ক্ষমতাসীন দলের এমপি ও  জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমানকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল ৭ মে অনুষ্ঠেয় ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনের চতুর্থ দফাকে সামনে রেখে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
1462524570ইসির উপসচিব ফরহাদ আহমেদ খানের সই করা চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। শুক্রবার এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং ওই এমপির কাছে পাঠানো হয়েছে।
ওই চিঠি পাওয়ার কথা জানিয়ে শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, গত ৩ মে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলামের পক্ষে স্থানীয়দের কাছে ভোট চান হুইপ আতিক, যা আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি নজরে আসায় নির্বাচন কমিশন এই পদক্ষেপ নেয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। এমপিরাও পারেন না। হুইপ প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন। তাই তার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com