সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

তনু হত্যা: জাবিতে হরতালে পুলিশের লাঠিচার্জ, আহত ৩০

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:20 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬
তনু হত্যাসহ সারাদেশে গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টা থেকে জাহাঙ্গীরনগর বিষবিদ্যায়ের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে প্রগতিশীল ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। এ সময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, আজ সকাল থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নেয় ছাত্ররা। শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে শ্লোগান দিতে থাকে। রাস্তা অবরোধ করায় শাহবাগকে ঘিরে আশে-পাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ করা হয়। সকাল থেকে বিভিন্ন স্থানে যানজট দেখা যায়।
গত ২০ মার্চ কুমিল্লায় তনু হত্যার পর থেকেই বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ সারাদেশে আন্দোলন চালিয়ে আসছিল ছাত্ররা। পরে গত ৭ এপ্রিল বিক্ষোভ কর্মসূচিতে ২৪ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে তনু হত্যাকারীদের বিচারের দাবিতে সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com