বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

মনের মানুষ খুঁজছেন আলিয়া!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:50 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

ক্যারিয়ারের শুরুতেই অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে।  বিভিন্ন সময় তাদের একসঙ্গেও দেখা গেছে।

যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।  এরপর আবার অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান আলিয়া।  তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের মুখরোচক সংবাদও প্রকাশ পায়।

কিন্তু শেষ পর্যন্ত এ সম্পর্কও বেশিদূর এগোয়নি।
1462211114

দুই দুটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর এখন নতুন প্রেমিক খুঁজছেন আলিয়া।

সম্প্রতি বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।  এখন পর্যন্ত নাকি তিনি মনের মানুষের সন্ধান পাননি।  এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জড়িয়ে অনেক সংবাদ প্রকাশ হয়েছে।  এগুলো সবই ছিল অর্থহীন।

তিনি জানিয়েছেন, তারা আমার ঘনিষ্ঠ বন্ধু ছাড়া কিছু নয়।  তবে এতটুকু বলতে পারি, আমি এখন সিঙ্গেল। একজন মনের মানুষ খুঁজছি।  কিন্তু মনের মতো পাচ্ছি না।  মনের মতো পেলে চুটিয়ে প্রেম করবো।

এদিকে আলিয়া ব্যস্ত সময় পার করছেন বেশকিছু নতুন ছবির কাজ নিয়ে।  এর মধ্যে তার অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি কিছুদিনের মধ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।  এর প্রচারণা নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে মহেশ ভাট-কন্যা আলিয়ার।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com