বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

ঢাকায় আসছেন বলিউডের কণ্ঠশিল্পী নেহা কাক্কার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:34 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

প্রথমবারের মতো ঢাকা আসছেন বলিউডের কণ্ঠশিল্পী নেহা কাক্কার। ২৭ মে বাংলাদেশের শ্রোতা-দর্শকদের সরাসরি গান শোনাবেন তিনি। ঢাকার ভক্তদের উদ্দেশে এরইমধ্যে একটি ভিডিওবার্তাও দিয়েছেন এ গায়িকা। আর এই শো-র নাম দেয়া হয়েছে ‘ড্যান্স উইথ সেলফি কুইন নেহা কাক্কার লাইভ ইন ঢাকা’।

রাজধানীর বসুন্ধারা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ২৭ মে শ্রোতা মাতাবেন তিনি। এ অনুষ্ঠানটি আয়োজন করছে রেয়নেক্স। এ আয়োজনে উপস্থাপক হিসেবে থাকবেন কলকাতার মডেল জয়ী। আয়োজনটিতে রেয়নেক্সের সঙ্গে যুক্ত আছে অন্তর শোবিজও। খুব শিগিগিরই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করা হবে।  এছাড়া আর টিকিটের জন্য রেয়নেক্সের ফেসবুক পাতায় দেয়া নম্বরে যোগাযোগ করতে হবে।

ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতা থেকে মূলত গানের জগতে নেহা কাক্কারের যাত্রা শুরু হয়। পরে তিনি বলিউডের বিভিন্ন ছবিতে গান গেয়ে ব্যাপকভাবে প্রশংসিত হন।  তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যেও রয়েছে ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’,  ‘ধাতিং নাচ’, ‘লন্ডন ঠুমাকড়া’  ‘দেখেগা রাজা ট্রেলার’, ‘আও রাজা’, ‘তু ইশক মেরা’, ‘দো পেগ মার’ প্রভৃতি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘অগ্নি-২’ ছবির ‘ম্যাজি মামোনি’ গানটিও তিনি গেয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com