বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

স্ত্রীর আগে ধোনির জীবনে যিনি এসেছিলেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:22 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

ক্রিকেটীয় জীবন কিংবা সাংসারিক জীবন – সব দিক থেকেই সফল ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২২ গজের সাফল্য তো আছেই, স্ত্রী সাক্ষী সিং রাওয়াতের কোল আলো করে এসেছে কন্যা সন্তান জিভা।

তবে, ধোনির ভক্ত-সমর্থকরা কি জানেন বিয়ের আগে এক রমনীর সাথে চুটিয়ে প্রেম করেছিলেন তিনি? তিনি হলেন ভারতের দক্ষিণাঞ্চলের বলিউডি নায়িকা রাই লক্ষ্মী।

ধোনির সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক চুকেবুকে গেছে অনেকদিন হল। একসময় যে ধোনির সঙ্গে যে একটা সম্পর্ক ছিল, সেটা এখন মনে করতেও রাজি নন রাই লক্ষ্মী। সেই সম্পর্কটা লক্ষ্মীর কাছে অতীত; ধোনির কাছেও তাই।

সেই ২০০৯ সালের কথা। সবার চর্চায় ছিলেন ধোনি আর রাই লক্ষ্মী। এখন আর সেসব নিয়ে না পারতে কথাই বলেন না ধোনি; লক্ষ্মীও।

লক্ষ্মী রাইকে ধোনি সংক্রান্ত প্রশ্ন করা হলে রেগে যান। একবার একটি চ্যানেলে বলেছিলেন, ‘সবাই কেবল ধোনির সঙ্গে আমার সম্পর্ক নিয়ে প্রশ্ন করে কেন? ধোনির পরেও তো আমার সঙ্গে আরও চারজনের সম্পর্ক হয়েছিল। সেই সম্পর্কগুলো নিয়ে তো কেউ কিছু বলে না। ধোনি আর আমাকে নিয়ে আলোচনা করার এত এনার্জি আর ধৈর্য কোথায় পায় মানুষ!’

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com