সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

কাঠালিয়ায় কাঠাল গাছে যুবকের ঝুলন্ত লাশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:19 am, শনিবার, ২ এপ্রিল, ২০১৬

ঝালকাঠির কাঠালিয়ায় রহমত উল্লাহ (১৭)  নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা সদরের গার্লস স্কুলের পেছনের একটি বাসার কাঠাল গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। শনিবার সকাল ১০ টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের যে কোনো সময় গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে।Jalokathi রহমত কাঠালিয়ার উত্তরআউরা গ্রামের আলি আকবর ওরফে আবদুল হক আকনের ছেলে এবং তোফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।   কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, প্রেম ঘটিত কারণে রহমত উল্লাহ আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com