সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
আমির-গৌরীর বিয়েতে ৩ সন্তান, সাবেক স্ত্রী রিনা ও কিরণের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপ থেকে বিদায়ে ঘানার দায়িত্ব ছাড়লেন কুইরোজ আগামী ২০ জুলাই বিদায়ী ভাষণ দেবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে চীন ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৪২ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৮ ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১টি অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

কুড়িগ্রামে সড়ক বিভাগের শাপলা চত্বর হতে তারামন বিবি মোড় পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার কাজ এগিয়ে চলছে

আমানুর রহমান খোকন,কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : 12:42 pm, সোমবার, ৬ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বর হতে বীর প্রতীক তারামন বিবির মোড় পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার কাজ শুরু করায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কাজ শুরুর তিন মাসেই ৪৫ ভাগ কাজের অগ্রগতি ও কাজের গুণগত মান ভালো হওয়ায়   কুড়িগ্রাম সড়ক বিভাগ জনসাধারণের আস্থা অর্জন করেছে। এই কাজ ২০২৭ ইং সালের ৫ জানুয়ারীতে শেষ হলে কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দরের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ  হয়ে উঠবে। একই সাথে কমবে শহরের যানজট ও সড়ক দুর্ঘটনা।
জানা যায়, কুড়িগ্রাম শহরে প্রবেশদ্বার  যথাক্রমে শাপলা চত্বর হতে আরকে সড়কের ত্রি-মোহনী বাজার পর্যন্ত, শাপলা চত্বর হতে কেসি সড়কের ভকেশনাল মোড় ও শাপলা চত্বর হতে কেভি সড়কের বীর প্রতীক তারামন বিবির মোড় পর্যন্ত ব্যাপক যানজট লেগে থাকায় কুড়িগ্রাম জেলার  মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছিলো। যানজটের কারণে সঠিক সময়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাওয়া অনেক কষ্টকর ছিলো। যানজটে পরে মুমূর্ষ রোগীদের চিকিৎসার আগেই রাস্তায় মারা যেতে হতো।কুড়িগ্রাম জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যথাসময়ে উপস্থিত হতে না পেরে  আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হতেন মানুষজন। শহরের ভিতরে অবস্থিত  কুড়িগ্রাম সরকারি কলেজ,কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, বর্ডার গার্ড স্কুল, পুলিশ লাইন্স স্কুল, বেসরকারি মজিদা আর্দশ ডিগ্রি কলেজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com